টিপু সুলতান এর জীবনী


কলকাতা থেকে সড়ক পথে প্রায় ১৭০০ থেকে ১৭৫০ কি.মি
.এবং আকাশ পথে প্রায় ১৪৫০কি.মি. দূরে দুই পাশে পাহাড় বেষ্টিত ছোট্ট শহর ভেলোর। এই শহরেই ১৯০০ সালে গড়ে তোলা হয় সিএমসি (ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ) নামক হসপিটাল। যাকে কেন্দ্র করে এই অঞ্চলের মানুষের প্রাণ চাঞ্চল্য দেখা যায়। এশিয়ার বিভিন্ন দেশের মানুষ জীবন বাঁচাতে ছুটে আসে এই হাসপাতালে। এর পাশেই রয়েছে হৃদয়বিদারক ঘটনার এক মহান নায়ক টিপু সুলতানের দুর্গ। যেখানে তার পরিবারের রক্তের দাগ আজো লেগে আছে। ইংরেজরা এই বীরকে হত্যার পর তার পরিবারকে এই দুর্গে নিয়ে এসে বন্দি করে রাখে। পরবর্তীতে অনেককে এখানে হত্যা করা হয় বলে জানা যায়।

যারা কলকাতা বা বাংলাদেশর দূর দূরান্ত থেকে এই শহরে চিকিৎসা নিতে আসেন তারা অন্তত একবার হলেও জায়গাটি ঘুরে যান। আমার চিকিৎসার জন্য আমিও সিএমসিতে গিয়েছি। বাংলাদেশ থেকে যখন চিকিত্‌সার জন্য ইন্ডিয়াতে যাওয়ার প্রস্তুতি নিয় ,তখন থেকে মনে মনে ঠিক করে রেখেছি। ভেলুরে আসার পর  দুর্গটি দেখার জন্য মনটা অস্তির উঠেছে। কখন যাবো সেই বীর এর দূর্গ দেখতে। সিএমসি থেকে হেঁটে গেলে সময় লাগে মাত্র বিশ মিনিট। আর অটোতে বা সিএনজিতে গেলে ভাড়া লাগবে ইন্ডিয়ান পঞ্চাশ রুপি ।

দুর্গটি দেখতে দৃষ্টিনন্দন। দুর্গে প্রবেশ করতেই চোখে পড়ে পাথরের তৈরি ফটক। ভেতরে একপাশে রয়েছে বিশাল আকারের জলকণ্টেশ্বর মন্দির; যেখানে এখনো পূজা অর্চনা হয়। মন্দিরটির সামনে গিয়ে অবাক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। কিভাবে এতবড় একটি মন্দির এত নকশা করে তৈরি করা হয়েছে, ভাবতে গেলে সব কিছু এলোমেলো হয়ে যায়। মূলত এই দুর্গটি স্থাপন করেছিলেন বিজয়নগর সাম্রাজ্যের রাজা বিজয়নগর। অসংখ্য দেব দেবীর প্রতিকৃতি পাথরে খোদাই করে এর সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। শতাব্দীর পর শতাব্দী বয়ে গেলেও সবকিছু এখনো অক্ষত রয়ে গেছে। মন্দিরের ভেতরে আরও ছোট ছোট অসংখ্য মূর্তি রয়েছে। পুরনো আমলের আরাধনার স্থান ও বৈঠক খানার রং ফ্যাকাশে হয়ে গেলেও শিল্পীর সুনিপুণ আঁচড় ভাবনার যোগান দেয়। আমরা ঘুরে ঘুরে সেই সব মন্দিরের স্থাপত্যশৈলি দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম চারশ বছর আগেও শিল্পচর্চায় তারা কত অগ্রগামী ছিল। কত নিখুত ছিলো তাদের হাতের কারুকাজ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আইটি ক্রিয়েটিভ পয়েন্ট নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url